ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বাড়তি দামে সার বিক্রি, দশমিনায় দুই ডিলারকে জরিমানা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৭:২৬ পিএম আপডেট: ৩০.০৮.২০২৬ ৯:০৪ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ভুক্তভোগী কৃষকদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করায় পটুয়াখালীর দশমিনায় দুই সার ডিলারকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩০ আগস্ট) বিকেল ২টার দিকে উপজেলা সদরের নলখোলা বাজার এলাকায় ওই দুই ব্যবসায়ীর দোকানে অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির প্রমাণ পায়।

পরে ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট আইনে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড দেন।

জরিমানাপ্রাপ্তরা হলেন নলখোলা বন্দরের মেসার্স লুনা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী অমল সাহা এবং একই বাজারের মেসার্স হাতেম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হাতেম আলী। তাদের মধ্যে অমল সাহাকে ৮ হাজার টাকা এবং হাতেম আলীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে প্রসিকিউশন কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাফর আহমেদ।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা এবং সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যবসায়ী অতিরিক্ত দামে সার বিক্রি করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

-টিএস/ এসটি
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝