ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জুলাই যোদ্ধাদের জন্য এ পর্যন্ত ১ হাজার ৬ কোটি টাকা ব্যয়: মুক্তিযুদ্ধমন্ত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৬:৫৩ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

জুলাই যোদ্ধাদের জন্য সরকার এখন পর্যন্ত ১ হাজার ৬ কোটি টাকা ব্যয় করেছে। তাদের চিকিৎসাসহ বিভিন্ন খাতে এখনো সরকারি ব্যয় চলমান রয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

রোববার (৩০ আগস্ট) রাজধানীর পিআইবি মিলনায়তনে সাংবাদিক আবদুস সালামের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব তথ্য জানান।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, রাশিয়া, তুরস্ক ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে জুলাই যোদ্ধারা চিকিৎসাধীন রয়েছেন। তাদের চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় ব্যয়ের জন্য প্রতি মাসেই অর্থের জোগান দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, গত ১৭ বছরে যারা গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি অধিদপ্তর গঠনের কাজ চলছে।

মন্ত্রী বলেন, ভুক্তভোগীদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনার জন্য প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা হবে।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝