ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মেঘ
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৫:৪৩ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার অগ্রগতি জানতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গেছেন তাঁদের ছেলে মাহির সরওয়ার মেঘ। রোববার দুপুরে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করতে ট্রাইব্যুনালে যান তিনি। 

এর আগে এক সংবাদ সম্মেলনে সাগর-রুনি হত্যা মামলায় নতুন একটি সূত্র পাওয়ার কথা জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। অন্য একটি মামলার তদন্তের সময় কল ডিটেইল রেকর্ড (সিডিআর) বিশ্লেষণ করে ওই হত্যাকাণ্ডের সঙ্গে একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়া গেছে বলে জানান তিনি।

রোববার আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে নিজের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম এ তথ্য জানান। তবে তদন্তের স্বার্থে ওই সাংস্কৃতিক ব্যক্তির নাম বা পরিচয় প্রকাশ করেননি তিনি।

চিফ প্রসিকিউটর বলেন, সাগর-রুনি হত্যা মামলাটির তদন্ত বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) করছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা সরাসরি এ মামলার তদন্ত করছে না। অন্য একটি মামলার তদন্তের সূত্র ধরেই সাগর-রুনি হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আলোচিত এ হত্যা মামলার তদন্ত ও বিচার এখনো শেষ হয়নি।

এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement