ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মুসলিম বিশ্বকে ‘প্রকৃত শত্রুর’ বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান মোজতবা খামেনির
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৩:১৯ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বিশ্বজুড়ে মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করাই শত্রুপক্ষের মূল উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। শনিবার এক লিখিত বিবৃতিতে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইঙ্গিত করে জানান, এরা ইরানসহ প্রতিটি মুসলিম দেশে বর্ণ, সংস্কৃতি, সমাজ, অর্থনীতি ও রাজনীতির মতো বৈচিত্র্যকে নিজেদের স্বার্থে দ্বন্দ্ব সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়।

তিনি সতর্ক করে বলেন, শত্রু গোষ্ঠী ইসলামিক উম্মাহর বিভাজন ও শক্তিহ্রাস পর্যবেক্ষণ করছে যেন সুযোগ বুঝে আধিপত্য বিস্তার করতে পারে। মুসলিম সম্প্রদায়কে বিভক্ত করে এমন যেকোনো পদক্ষেপ থেকে বিরত থাকার তাগিদ দেন তিনি।

ঐক্যের গুরুত্ব তুলে ধরে খামেনি প্রশ্ন তোলেন, মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ থাকলে ফিলিস্তিন জাতি কি এতটা অসহায় ও নিপীড়িত হতো। সেই সঙ্গে ফার্স উপসাগরের তীরবর্তী দেশগুলো ইসলামের পতাকাতলে একত্রিত থাকলে হাজার মাইল দূরের কোনো দখলদার শক্তি তাদের সম্পদ লোভ করার সাহস পেত না বলে তিনি উল্লেখ করেন।

মুসলিম রাষ্ট্রের প্রধানদের উদ্দেশে তিনি প্রকৃত শত্রুকে চেনার এবং তাদের পরিকল্পনা বুঝে লড়াই করার আহ্বান জানান। আমেরিকার অপরাধী শাসক ও জায়নবাদী শাসনব্যবস্থাকে এই বন্ধনের প্রধান শত্রু হিসেবে উল্লেখ করেন তিনি।

তিনি জোর দিয়ে বলেন, এরা কেবল ইরান বা প্রতিরোধ ফ্রন্টেরই শত্রু নয়, বরং সমগ্র পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকার প্রতিটি মুসলিম জনগোষ্ঠীর জন্য এক বড় হুমকি।

সূত্র: আল জাজিরা
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝