ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১:২৮ পিএম আপডেট: ৩০.০৮.২০২৬ ১:৩০ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪ জনে পৌঁছেছে। দেশটির বিভিন্ন বন্যাকবলিত এলাকা থেকে এসব মরদেহ ও মানবদেহের অংশ উদ্ধার করা হয়েছে। এখনো ২ হাজার ৪৯৮ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিআরআরএমএ)।

রোববার সকালে প্রকাশিত হালনাগাদ তথ্যে বলা হয়েছে, বন্যাকবলিত বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ৭৩৪টি মরদেহ ও মানবদেহের অংশ উদ্ধার করা হয়েছে। ভোতে কোশি ও ত্রিশূলী নদীর ভয়াবহ বন্যায় নেপালের বিভিন্ন জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে এখনো অভিযান চলছে। দুর্গম পাহাড়ি এলাকা, ক্ষতিগ্রস্ত সড়ক ও অবকাঠামোর কারণে উদ্ধারকাজে নানা ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

গত ২৬ আগস্ট ভোতে কোশি নদী এলাকায় আকস্মিক বন্যার পর ব্যাপক ধ্বংসযজ্ঞ শুরু হয়। এতে ঘরবাড়ি, সড়ক, সেতু ও জলবিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

নেপাল সরকার জানিয়েছে, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। স্থানীয় ও বিদেশি নাগরিকদের মধ্যে যারা নিখোঁজ রয়েছেন, তাঁদের শনাক্ত করতে পরিবার, স্থানীয় প্রশাসন ও হাসপাতালগুলোর সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

এসএফ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝