ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ধানমন্ডিতে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৮:৪১ এএম
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

রাজধানীর ধানমন্ডিতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে দাঁত দিয়ে কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছেন। 

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে মধুবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মো. রাসেল (২২)। তিনি নরসিংদীর মাধবদী উপজেলার মো. আক্তার হোসেনের ছেলে। তিনি পরিবারের সঙ্গে মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার বাবার দাবি, তিনি রাস্তায় বেলুন ও ফুল বিক্রি করত।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক খান জানান, তারা খবর পেয়ে মধুবাজার এলাকার একটি বাসার সামনে রাসেলকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসীর বরাত দিয়ে এসআই ফারুক বলেন, রাসেল চুরির উদ্দেশ্যে হাত দিয়ে বিদ্যুতের তার ছিঁড়ার চেষ্টা করেন। পরে ছিঁড়তে না পেরে দাঁত দিয়ে কাটতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

এসএফ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝