ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কাপ্তাই বাঁধের ১৬ গেইট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১১:৩২ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

হ্রদের পানির চাপ কমাতে খুলে দেওয়া হয়েছে রাঙামাটির কাপ্তাই বাঁধ।


শনিবার রাত ৮টা ২০ মিনিটের দিকে বাঁধের ১৬টি গেইট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে নয় হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে।


কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান বলেন, “বর্তমানে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পানির উচ্চতা বাড়লে ধাপের বাঁধের গেইট খোলার পরিমাণ বৃদ্ধি পেতে পারে। বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিটে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।”


কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষের তথ্যমতে, কাপ্তাই লেকে বর্তমানে ১০৫ দশমিক ০৯ ফুট এমএসএল পানি রয়েছে। কর্ণফুলী অববাহিকায় হ্রদের পানির শেষ গন্তব্য বঙ্গোপসাগর।


বিকালে এক জরুরি বিজ্ঞপ্তিতে কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্র জানিয়েছিল, পানি ব্যবস্থাপনা এবং উজান ও ভাটি এলাকার বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার রাত ১০টার দিকে ১৬টি গেইট ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হতে পারে।


তবে নির্ধারিত সময় রাত ১০টার আগেই, রাত ৮টা ২০ মিনিটে কর্তৃপক্ষ কাপ্তাই বাঁধের ১৬টি গেইট ছয় ইঞ্চি করে খুলে দেয়।


টিআইএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝