ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
৩৪ বছর বয়সে মারা গেলেন বিশ্বের সবচেয়ে কম বয়সী রাজা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৮:২৩ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বিশ্বের সবচেয়ে কম বয়সী রাজা হিসেবে পরিচিত ওয়ো নাইম্বা কাবাম্বা ইগুরু রুকিদি চতুর্থ আর নেই। উগান্ডার তোরো রাজ্যের এই রাজা ৩৪ বছর বয়সে মারা গেছেন।

শুক্রবার (২৮ আগস্ট) এক ঘোষণায় তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন তোরো রাজ্যের প্রধানমন্ত্রী ক্যালভিন আর্মস্ট্রং রউমিরে আকিকি।

এক বিবৃতিতে প্রধানমন্ত্রী আকিকি বলেন, ‘এই অত্যন্ত কঠিন সময়ে তোরোর সব জনগণকে ঐক্যবদ্ধ, শান্ত ও প্রার্থনারত থাকার আহ্বান জানাচ্ছি। মহামান্য রাজা চিরন্তন শান্তিতে থাকুন।’

জানা গেছে, অজ্ঞাত একটি শারীরিক সমস্যার চিকিৎসার জন্য বিদেশে ছিলেন রাজা ওয়ো নাইম্বা।

উগান্ডা মূলত একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। দেশটি সংসদ ও নির্বাচিত রাষ্ট্রপ্রধানের মাধ্যমে পরিচালিত হয়। ১৯৮৬ সাল থেকে দেশটির প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন ইয়োওয়েরি মুসেভেনি।

তবে উগান্ডায় বেশ কয়েকটি ঐতিহ্যবাহী রাজত্ব এখনো টিকে আছে। এসব রাজাদের রাজনৈতিক ক্ষমতা মূলত প্রতীকী হলেও দেশটির সমাজে তাদের সাংস্কৃতিক ও সামাজিক প্রভাব রয়েছে।

সূত্র: উইয়ন নিউজ

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝