ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিএনপির শেকড় জনগণের মাঝে: সমাজকল্যাণ মন্ত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ২:৩৩ পিএম
X

সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বিএনপির শেকড় জনগণের মাঝে। বিএনপিকে নাড়া দিলেই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে—যারা এমন দুঃস্বপ্ন দেখছেন, তাদের উদ্দেশে তিনি বলেন, বিএনপির শেকড় এই জনগণের মধ্যেই প্রোথিত।

শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নে বিএনপির আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, যারা বিএনপিকে ভয় দেখান, চোখ রাঙান বা চোখ রাঙানোর চেষ্টা করেন, তাদের বলি—গণতন্ত্রের ভাষায় কথা বলুন। বিএনপি আত্মসমর্পণ করার দল নয়। শহীদ জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবনে আত্মসমর্পণ করেননি।

তিনি আরও বলেন, অন্যায়ের প্রতিবাদ করার দলের নাম বিএনপি। জনগণের পক্ষে কথা বলা, গণতন্ত্র রক্ষা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখার দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

তিনি বলেন, অপেক্ষা করুন, জনগণের কাছে যান। জনগণই আবার যাকে রায় দেবে, তারা দায়িত্বপ্রাপ্ত হয়ে দেশ পরিচালনার চেষ্টা করবে।

অহেতুক বিশৃঙ্খলা সৃষ্টি করে জনদুর্ভোগ ডেকে না আনার আহ্বান জানিয়ে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, জনগণ এখন সজাগ এবং জনদুর্ভোগ কীভাবে প্রতিরোধ করতে হয়, তা জনগণ জানে। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

মতবিনিময় সভায় হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়া হোসেন শিল্পী, সিনিয়র সভাপতি শাহীনুর ইসলাম শাজীন, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুল সাত্তার মিলন, খট্টামাধবপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামছুল ইসলাম এবং হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেনসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জিএম/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝