ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মধ্যরাতে বাইকে অচেতন সেই তরুণীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় তলব
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ২:২৩ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

মধ্যরাতে মোটরসাইকেলে অচেতন অবস্থায় ঢাকার রাস্তায় দেখা যাওয়া সেই তরুণীকে জিজ্ঞাসাবাদের জন্য গাজীপুরের টঙ্গী থানায় ডেকেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) তরুণীর বোন ও বোনজামাইসহ তাকে থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, উত্তরার একটি বারে মদ্যপানের পর অসুস্থ হয়ে পড়েছিলেন ওই তরুণী।

এর আগে গত বুধবার (২৬ আগস্ট) রাত আনুমানিক সাড় ৩টার দিকে আব্দুল্লাহপুর থেকে টঙ্গীমুখী একটি মোটরসাইকেলে ২৬ বছর বয়সী ওই তরুণীকে দুই যুবকের মাঝে অচেতন অবস্থায় দেখতে পান এক প্রত্যক্ষদর্শী। ওমরাহ সফর শেষে বাড়ি ফেরার পথে মুফতি মনোয়ার হোসেন নামে এক ব্যক্তি মোটরসাইকেলটিকে অনুসরণ করেন।

প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী, বাইক চালকের পেছনে বসা এক যুবক মেয়েটিকে জাপটে ধরে রেখেছিলেন। তরুণীটির দুই পা অস্বাভাবিকভাবে ঝুলছিল, যা দেখে তার মনে গভীর সন্দেহের সৃষ্টি হয়।

মোটরসাইকেলের নম্বর প্লেটের সূত্রে জানা যায়, যানটির মালিকের বাড়ি কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে। তবে ওই রাতে চালকের আসনে থাকা ‘আলম’ নামের এক যুবকের বাড়ি রাজেন্দ্রপুর বলে জানা গেছে।

ঘটনার বিষয়ে তরুণীর বড় বোনের স্বামী জানান, ‘মিতু (ছদ্মনাম) আগে কখনো মদ্যপান করেনি। সেদিন পারিবারিক মনমালিন্যের জেরে রাগ করে বের হয়ে যায়। পরে হয়তো পরিচিত ওই যুবকের সঙ্গে মদ্যপান করে অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে তারা মিতুকে বাসায় পৌঁছে দেয়।’

তরুণীটির পারিবারিক সূত্র জানায়, বারে অসুস্থ হয়ে পড়ার পর আলম ও তার এক বন্ধু তাকে প্রথমে টঙ্গীতে বাসায় নিয়ে আসার চেষ্টা করেন। তবে পরবর্তীতে তাকে মিরপুরে এক বান্ধবীর বাসায় রাখা হয় এবং তার বোনকে খবর দেওয়া হয়। শুক্রবার ফোনে যোগাযোগ করা হলে তরুণীটি বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানান।

পুরো বিষয়টি খতিয়ে দেখতে এবং ঘটনার সঠিক বিবরণ জানতে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝