নোয়াখালীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার রাতে বেগমগঞ্জ থানার চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পৌর করিমপুর এলাকায় নিজ বসতঘর থেকে তাকে আটক করা হয়।
নোয়াখালী জেলার পুলিশ সুপার এন. এম. নাসিরুদ্দিন জানান, ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে তাজুল ইসলামের বসতঘর থেকে সাবিনা বেগম (৩০) নামের ওই নারীকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সাবিনা বেগম পৌর করিমপুর এলাকার তাজুল ইসলামের স্ত্রী এবং মৃত শাহ আলমের মেয়ে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এমআর