ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেক ছিনতাইকারী নিহত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১২:৩৪ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

রাজধানীর কদমতলীর নামা শ্যামপুর এলাকায় এক ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেক ছিনতাইকারী খুন হয়েছেন। নিহতের নাম পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর।

শনিবার (২৯আগস্ট) ভোরে নামা শ্যামপুর বড়ইতলা ভাঙ্গা ব্রিজের পাশে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) সজিব কুমার বাড়ৈ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ভোরে ভাঙা ব্রিজের পাশে দুই পথচারীকে ঘেরাও করে তিন ছিনতাইকারী। তাদের মধ্যে এক ছিনতাইকারী এক পথচারীকে জাপটে ধরলে তার কাছ থেকে জিনিসপত্র টাকা পয়সা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে অন্য ছিনতাইকারীরা। তারা চিৎকার করলে একপর্যায়ে সুইচ গিয়ার দিয়ে পথচারীকে আঘাত করতে গেলে জাপটে ধরা পেছনে থাকা অপর ছিনতাইকারীর বগলের নিচে ছুরিকাঘাত লাগে। এ সময় দুই ছিনতাইকারী পালিয়ে গেলেও আহত অপর ছিনতাইকারী রাস্তায় পড়ে থাকে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত ছিনতাইকারীর নাম পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তার মরদেহ মর্গে রাখা হয়েছে। বিস্তারিত তদন্ত করা হচ্ছে।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement