ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ, যা বলল ভারত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১০:১৮ পিএম আপডেট: ২৮.০৮.২০২৬ ১০:২৮ পিএম
ফাইল ছবি
X

ফাইল ছবি

পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে। গতকাল জাতীয় সংসদে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, বাংলাদেশকে এ চুক্তিতে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হলে বিষয়টি তারা ইতিবাচকভাবে বিবেচনা করবেন।

এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও জানিয়েছিলেন, মধ্যপ্রাচ্যের কোনো নিরাপত্তা কাঠামোয় বাংলাদেশকে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানানো হলে সরকার তা ইতিবাচকভাবে বিবেচনা করবে।

বাংলাদেশের এমন অবস্থান নিয়ে আজ শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে জানতে চান সাংবাদিকরা। এক সাংবাদিক পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সংসদে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরলে জবাবে রণধীর জয়সওয়াল বলেন, “আমাদের জাতীয় নিরাপত্তার ওপর প্রভাব ফেলে এমন সব বিষয়ের ওপর আমরা সার্বক্ষণিক নজর রাখি।”

এদিকে রংপুরে এক শিক্ষক ও তার স্ত্রী-সন্তানদের হত্যার ঘটনাও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে উঠে আসে। এ বিষয়ে জানতে চাইলে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিয়ে ভারত উদ্বিগ্ন। তিনি বলেন, বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব বাংলাদেশ সরকারের।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝