ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পার্বতীপুরে বিপুল পরিমাণ চোরাই তারসহ মোটরসাইকেল উদ্ধার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৭:৫২ পিএম
X
Advertisement

দিনাজপুরের পার্বতীপুরে বিপুল পরিমাণ চোরাই বৈদ্যুতিক তার ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১১টার দিকে পার্বতীপুরের ঢাকা মোড় এলাকায় অবস্থিত একটি গোডাউন থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।

জানা গেছে, সম্প্রতি বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার চুরির ঘটনায় রংপুরের বদরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। পরবর্তীতে ২০১৮ সালের বিদ্যুৎ আইনের ৩৫ ধারায় চলতি মাসের ১ তারিখে থানায় মামলা (মামলা নম্বর-২) রুজু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনার পর তদন্তে নামে রংপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বদরগঞ্জ উপজেলার বৈরাগীপাড়া গ্রামের বিশু মহন্তের ছেলে হৃদয় মহন্ত (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে পার্বতীপুর পৌর শহরের ঢাকা মোড় এলাকার ভাঙারি ব্যবসায়ী মাসুদের দোকানে তল্লাশি চালায় অভিযানিক দল। এ সময় দোকান থেকে বিভিন্ন বস্তায় রাখা ১১৪ কেজি বৈদ্যুতিক তারের কাটা অংশ এবং ১২৫ সিসি লেভো ব্র্যান্ডের একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

অভিযানে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আঃ ওয়াদুদ, বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জাহিদ সরকার, রংপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর ইন্সপেক্টর তাজেদার রহমান ফারুকী, সাব-ইন্সপেক্টর জামাল উদ্দিন, পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এএম/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement