ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শাহজাদপুরে কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৭:৩৬ পিএম
X
Advertisement

শাহজাদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার রাতে শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‘অন্তরে শাশ্বত নজরুল’-এর আয়োজন করা হয়। উপজেলার সম্মিলিত সাংস্কৃতিক কেন্দ্র এ অনুষ্ঠানের আয়োজন করে।

এদিন বিকেল ৫টায় শিশু শিল্পীদের পরিবেশিত সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন।

সম্মিলিত সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি এ এ শহীদুল্লাহ বাবলুর সভাপতিত্বে এবং সংগীতশিল্পী তাসরিফা ইসলাম প্রিয়ন্তীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যাপক শাহ আলম, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের স্বনামধন্য নজরুলসংগীত শিল্পী ওস্তাদ সালামত হোসেন চৌধুরী রীনা, সাংস্কৃতিক সংগঠক কাজী শওকত, পূরবী সংগীত বিদ্যালয়ের পরিচালক ওস্তাদ শ্যামল কুমার সাহা, নজরুল সাংস্কৃতিক পরিষদের পরিচালক ওস্তাদ বায়েজিদ হোসেন, তবলা বাদক ওস্তাদ ভবেশ চন্দ্র সূত্রধর, সাংস্কৃতিক অনুরাগী আব্দুল মমিন বাবলু প্রমুখ।

প্রধান অতিথি সাবরিনা শারমিন তাঁর বক্তব্যে বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ছিলেন অসাম্প্রদায়িক চেতনার কবি। তাঁর কবিতা ও গল্পে বারবার উঠে এসেছে পরাধীন মানুষের কণ্ঠস্বর এবং মেহনতি মানুষের আত্মনাদ। তিনি তাঁর সাহিত্যে সাম্যবাদ ও তারুণ্যের জয়গান গেয়েছেন। দুঃখকে জয় করার জন্য তিনি মানুষকে অনুপ্রাণিত করেছেন। তাঁর রচিত কবিতা ও গান মহান স্বাধীনতাযুদ্ধে মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা জুগিয়েছে। তিনি নারীদের সম্মানিত করেছেন। তাই আমাদের সবাইকে নজরুলের জীবন ও সাহিত্য সম্পর্কে জানতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার এ বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছে।

আলোচনা সভার শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশন করেন উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা।

এসবি/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement