দেশে প্রায় ৮০ হাজার আইনজীবী থাকলেও তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা নেই। সে বাস্তবতা থেকেই বর্তমান সরকার তাদের প্রশিক্ষণের ব্যবস্থা নিয়েছে বলে জানান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
আজ শুক্রবার (২৮ আগস্ট) সকালে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, নতুন আইনজীবীদের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা নেই। এ ঘাটতি পূরণে বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে। আইনজীবীদের প্রশিক্ষণের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এসময় মন্ত্রী আরও বলেন, একজন আইনজীবী টাকার পেছনে ছুটলে তিনি শেষ হয়ে যাবেন, তাকে ছুটতে হবে পেশার পেছনে।
আইনজীবীদের সবকিছু টাকার মানদণ্ডে বিচার না করার আহ্বানও জানান মো. আসাদুজ্জামান।
এসএফ