ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ভূরুঙ্গামারী এনসিপির আহ্বায়ক কিরন ও সদস্য সচিব আনিস
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৫:৪৩ পিএম
X
Advertisement

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা শাখার ৩৬ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মাহফুজুল ইসলাম কিরনকে আহ্বায়ক এবং মোর্শেদুর রহমান আনিসকে সদস্য সচিব করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) এনসিপির কুড়িগ্রাম জেলা আহ্বায়ক মুকুল মিয়া ও সদস্যসচিব মাসুম মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী তিন মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আবু শামীমকে। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মোস্তাফিজুর রহমান মজনু, মোহাম্মদ রোকনুজ্জামান মিলু, নাহিদ হাসান প্রিন্স, শরিফুল ইসলাম, মাহমুদ হাসান ও আবুল কালাম আজাদ।

সিনিয়র যুগ্ম সদস্যসচিব করা হয়েছে জহুরুল ইসলামকে। যুগ্ম সদস্যসচিব হিসেবে রয়েছেন নুর আমিন লেবু, কফিলুর রহমান ও মাহাবুব উল আলম।

সাংগঠনিক সম্পাদক করা হয়েছে আল হেলাল খান, শফিউল আলম সানু, গোলাম হোসেন মামুন ও আশরাফুল আলম শান্তকে। এ ছাড়া কমিটিতে ১৯ জন সদস্য রয়েছেন।

নবগঠিত কমিটির আহ্বায়ক মাহফুজুল ইসলাম কিরন বলেন, তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে সবাইকে নিয়ে কাজ করবেন তাঁরা। ভূরুঙ্গামারীর মানুষের সমস্যা ও প্রত্যাশাকে সামনে রেখে একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তোলার কথাও জানান তিনি।

এএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement