ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মুন্সীগঞ্জে সাংস্কৃতিক ঐক্য পরিষদের জমকালো সাংস্কৃতিক উৎসব
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৫:৩৪ পিএম
X
Advertisement

মুন্সীগঞ্জে সাংস্কৃতিক ঐক্য পরিষদের আয়োজনে জমকালো সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এ উৎসব।

উৎসবে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তিনটি গ্রুপে মোট ৯ জন বিজয়ীকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। একই সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে আনমনা প্রাঙ্গণ ও সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের সাধারণ সম্পাদক শাহনাজ হীরাকে আদিবাসী ভাষা সম্মেলনে সাংবাদিকতায় নেপালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করায় সংবর্ধনা দেওয়া হয়।

সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও মুন্সীগঞ্জের ক্ষুদে নৃত্যশিল্পীরা মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন। পাশাপাশি মুন্সীগঞ্জের স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখেন।

সাংস্কৃতিক ঐক্য পরিষদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের সভাপতি মোজাম্মেল হোসেন সজলের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন) মো. কামরান হোসেন, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মো. এরশাদ হাসান, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আতিকুর রহমান টিপু, সাধারণ সম্পাদক মো. গোলজার হোসেন এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম ঢালী।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও সংস্কৃতিকর্মী অভিজিৎ দাস ববি, আবৃত্তিশিল্পী মাহফুজুর রহমান লিপু, জেলা জাসাসের সাবেক সাধারণ সম্পাদক ও সংগীতশিল্পী মুজিবুর রহমান সুমন চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের সাবেক সভাপতি আমানউল্লাহ প্রধান শাহীন, সাংস্কৃতিক ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংগীতশিল্পী বিউটি আক্তার তৃষা, নাট্যকার, নির্দেশক ও অভিনেতা শিশির রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের সাবেক সাধারণ সম্পাদক মো. আরিফ মোড়ল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র মন্ডল, সহসভাপতি আজিজা খাতুন মিতা, সংগীতশিল্পী রফিকুল ইসলাম বাবু, নৃত্য সম্পাদক সুমি আক্তার, সাংগঠনিক সম্পাদক নাফিজ ইখতিয়ার তানভীর, অভিনেতা ও সংগীতশিল্পী সুদীপ দাস, সাংস্কৃতিক সম্পাদক ইসরাত জাহান জয়া, অনুষ্ঠান সম্পাদক ও সংগীত প্রশিক্ষক মো. আলমগীর, প্রশিক্ষণ সম্পাদক ও সংগীত প্রশিক্ষক অনন্যা রহমান, নৃত্য প্রশিক্ষক মেহেদী হাসান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংস্কৃতিক ঐক্য পরিষদের দুই সহসভাপতি ও আবৃত্তিশিল্পী হোসনে আরা ঝুমুর এবং মো. সুমন শেখ।

এমএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement