ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রাঙামাটিতে পুলিশের অভিযানে ১০ জন গ্রেপ্তার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৪:১০ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে পাঁচ মাদক কারবারি, চার মাদকসেবী ও একটি মামলার এজাহারনামীয় পলাতক আসামিসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার পাঁচ মাদক কারবারি হলেন- তবলছড়ি ওয়াপদা কলোনির সুকুমার দাশ (৪০), রিজার্ভ বাজারের নাপ্পিঘাটার আব্দুল মান্নান (৪৫), নদীর পাড় এলাকার মো. খোকন মিয়া (৩৫), স্বর্ণটিলা এলাকার মো. সুরুজ মিয়া (৪৪) এবং পূর্ব ঝাড়ুর বাগান এলাকার মো. মতিউর রহমান (২৯)।

এ ছাড়া মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে মো. রাকিবুল হাসান (১৯), মো. আশরাফুল ইসলাম (১৯), মো. রাব্বি (১৯) ও মো. আব্দুল্লাহ আল লতিফ (১৮) কে।

অন্যদিকে, পূর্বের একটি মামলার এজাহারনামীয় পলাতক আসামি হিসেবে বাবু বড়ুয়া (৪০)কে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, কোতয়ালী থানাধীন রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পরে বিধি অনুযায়ী তাদের আদালতে সোপর্দ করা হবে।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement