ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
২ গোলে পিছিয়ে, ১০ জনের দল- জয়ের পর ড্রেসিংরুমে কাঁদলেন রোনালদো!
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ২:৫৬ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দুই গোলে পিছিয়ে পড়া, তার ওপর একজন খেলোয়াড় কম- আল-নাসরের জন্য ম্যাচটি তখন প্রায় হাতের বাইরে। কিন্তু সেখান থেকেই অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে আল-ইত্তিফাককে হারিয়ে ম্যাচের চিত্র পাল্টে দেয় আল-নাসর। এমন নাটকীয় জয়ের পর আবেগ ধরে রাখতে পারেননি পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো- সৌদি সাংবাদিক খালিদ আল-শানিফের দাবি, ড্রেসিংরুমে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার চলতি মৌসুমে প্রথমবার আল-নাসরের শুরুর একাদশে ছিলেন ৪১ বছর বয়সী রোনালদো। তবে প্রথমার্ধের পরই তাকে তুলে নেন কোচ আঁজে পস্তেকোগলু। তার জায়গায় মাঠে নামেন আবদুল্লাহ আল-খাইবারি।

রোনালদোকে কেন বিরতির পর মাঠ থেকে তুলে নেওয়া হলো, তা নিয়েও শুরু হয় আলোচনা। সৌদি সাংবাদিক খালিদ আল-শানিফের দাবি, পুরোপুরি শারীরিকভাবে প্রস্তুত না থাকায় বিরতির সময় মাঠ ছাড়ার অনুরোধ করেছিলেন রোনালদো।

তবে রোনালদো মাঠ ছাড়ার পরও ম্যাচের ভাগ্য বদলে যায়। দুই গোলে পিছিয়ে থাকা এবং ১০ জনের দলে পরিণত হওয়ার পরও দুর্দান্ত লড়াই চালিয়ে যায় আল-নাসর। শেষ পর্যন্ত রোমাঞ্চকর প্রত্যাবর্তনে জয় তুলে নেয় তারা।

সতীর্থদের এমন অবিশ্বাস্য প্রত্যাবর্তন ও জয় দেখে আবেগ ধরে রাখতে পারেননি রোনালদো। খালিদ আল-শানিফের দাবি, ম্যাচ শেষে ড্রেসিংরুমে গিয়ে কান্নায় ভেঙে পড়েন পর্তুগিজ তারকা।

তবে রোনালদোকে তুলে নেওয়ার কারণ সম্পর্কে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন আল-নাসর কোচ পস্তেকোগলু। তার ভাষ্য, ম্যাচের আগেই রোনালদোকে ৪৫ মিনিট খেলানোর পরিকল্পনা করা হয়েছিল। এর আগে তিনি একটি ম্যাচে ৩০ মিনিট খেলেছিলেন। ধীরে ধীরে ম্যাচ ফিটনেসে ফেরানোর লক্ষ্যেই এবার ৪৫ মিনিট খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

পস্তেকোগলু জানান, আল-নাসর দুই গোলে পিছিয়ে পড়ার পর রোনালদো আরও কিছুক্ষণ মাঠে থাকতে চেয়েছিলেন। কিন্তু পরিকল্পনা অনুযায়ী তাকে তুলে নেওয়ার সিদ্ধান্তটিই সঠিক ছিল বলে মনে করেন কোচ।

শেষ পর্যন্ত রোনালদো মাঠে না থাকলেও আল-নাসরের দুর্দান্ত প্রত্যাবর্তন ম্যাচটিকে স্মরণীয় করে রাখে। আর সেই জয়ের আবেগই নাকি ড্রেসিংরুমে চোখের জলে প্রকাশ করেছেন দলের সবচেয়ে বড় তারকা রোনালদো।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝