ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নরওয়ের রাজা হারাল্ড পঞ্চম মারা গেছেন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ২:৪৫ পিএম
X

নরওয়ের রাজা হারাল্ড পঞ্চম ৮৯ বছর বয়সে মারা গেছেন। শুক্রবার (২৮ আগস্ট) স্থানীয় সময় সকাল ৬টা ৩৫ মিনিটে রাজধানী অসলোর ন্যাশনাল হাসপাতালে শান্তিপূর্ণভাবে তার মৃত্যু হয় বলে জানিয়েছে অসলো রাজপ্রাসাদ।

বিরল রক্তরোগ ‘হিমোলাইটিক অ্যানিমিয়া’তে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন রাজা হারাল্ড। গত ১৭ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থতার কারণে দায়িত্ব পালনে অক্ষম হওয়ায় তার ছেলে ক্রাউন প্রিন্স হাকন সাময়িকভাবে রিজেন্টের দায়িত্ব পালন করছিলেন।

রিজেন্ট হলেন এমন একজন ব্যক্তি, যিনি কোনো রাজা বা রানি অনুপস্থিত, অসুস্থ কিংবা বয়সে নাবালক থাকলে সাময়িকভাবে রাষ্ট্র বা রাজ্যের দায়িত্ব পালন করেন।

রাজা হারাল্ড পঞ্চম প্রায় ৩৫ বছর নরওয়ের সিংহাসনে ছিলেন। তিনি ছিলেন ১৪ শতকের পর নরওয়েতে জন্ম নেওয়া প্রথম রাজা।

তার মৃত্যুর পর সিংহাসনে বসবেন তার ছেলে ক্রাউন প্রিন্স হাকন। ফলে নরওয়ের নতুন রাজা হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।

রাজা হারাল্ড পঞ্চমের সঙ্গে রানি সোনিয়ার প্রায় ৫৮ বছরের দাম্পত্য জীবন ছিল। তাদের সংসারে রয়েছে এক ছেলে-হাকন, এক মেয়ে-প্রিন্সেস মার্থা লুইস এবং ছয় নাতি-নাতনি।

দীর্ঘ ৩৫ বছরের শাসনামলে রাজা হারাল্ড নরওয়ের সাংবিধানিক রাজতন্ত্রের গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে দায়িত্ব পালন করেন।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝