ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মানিকগঞ্জে সরকারি অ্যাম্বুলেন্সে মিলল ১৫০০ পিস ইয়াবা, চালকসহ গ্রেপ্তার ৩
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৯:১৫ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

মানিকগঞ্জে সরকারি অ্যাম্বুলেন্সে করে ইয়াবা পাচারের অভিযোগে চালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে আনুমানিক সাড়ে চার লাখ টাকা মূল্যের এক হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার বেউথা মোড় এলাকায় অভিযান চালিয়ে এ সব ইয়াবাসহ তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন, অ্যাম্বুলেন্স চালক রেজাউল করিম খান মিলন (৪১), ইয়াবা ব্যবসায়ী ফরিদ মোহাম্মদ সৈকত (৪৭) ও খন্দকার আতিকুর রহমান রুবেল (৪০)। তাদের সবার বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলায়।

মানিকগঞ্জ ডিবি পুলিশের ইনচার্জ মানবেন্দ্র বালো জানান, গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ মেডিকেল কলেজের একটি সরকারি অ্যাম্বুলেন্সে অভিযান চালায় ডিবি পুলিশ। তল্লাশিকালে অ্যাম্বুলেন্স থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় অ্যাম্বুলেন্সটি জব্দ করার পাশাপাশি তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা দীর্ঘদিন ধরে সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহার করে ইয়াবা পরিবহন করে আসছিলেন। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝