ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রাশিয়ায় বিস্ফোরণে বাংলাদেশি নিহত, নিখোঁজ ১; দূতাবাসের হটলাইন চালু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৯:১৩ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

রাশিয়ার দূর পূর্বাঞ্চলীয় আমুর অঞ্চলে আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সের (এজিসিসি) আগুনে নিহত ১৫ জনের মধ্যে একজন বাংলাদেশি থাকার কথা জানিয়েছে মস্কোতে বাংলাদেশ দূতাবাস। এ ঘটনায় আরও এক বাংলাদেশি নিখোঁজ রয়েছেন। আহত হয়েছেন সাত বাংলাদেশি, যাদের অবস্থা গুরুতর।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মস্কোয় বাংলাদেশ দূতাবাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত বাংলাদেশির নাম জাকির হোসেন। তার বাড়ি কিশোরগঞ্জে। নিখোঁজ থাকা বাংলাদেশি কর্মী মো. আলাল হোসেন রাজুর বাড়ি মেহেরপুরের গাংনিতে।

হতাহত বাংলাদেশি নাগরিকদের তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য ২৪ ঘণ্টার হটলাইন চালু করেছে মস্কোয় অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস ও স্থানীয় সূত্রে জানা গেছে, মস্কো থেকে প্রায় সাত হাজার কিলোমিটার দূরে রাশিয়ার আমুর অঞ্চলে চীনা প্রতিষ্ঠান সিনোপেক ইঞ্জিনিয়ারিং গ্রুপের তত্ত্বাবধানে থাকা ওই গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে পাইপলাইনের স্থায়িত্ব পরীক্ষা (টেস্টিং) করার সময় পাইপ ফেটে হঠাৎ আগুন ধরে যায়। একপর্যায়ে পাইপলাইনের চেক ভালভ পুড়ে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

দুর্ঘটনার পর রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। একই সঙ্গে দুর্ঘটনায় হতাহত বাংলাদেশি নাগরিকদের তথ্য সংগ্রহ এবং তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে কাজ করছে দূতাবাস।

দূতাবাস জানিয়েছে, দুর্ঘটনায় কোনো বাংলাদেশি নাগরিক হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে তথ্য জানতে কিংবা সহায়তার প্রয়োজন হলে সংশ্লিষ্টরা ২৪ ঘণ্টার হটলাইন নম্বরগুলোতে যোগাযোগ করতে পারবেন।

হটলাইন নম্বর

+৭৯১৬২৩২৩০১৫ (কাউন্সেল ও দূতালয় প্রধান, বাংলাদেশ দূতাবাস, মস্কো)
+৭-৯৮৯-১১৩-৯১-৬৯ (প্রথম সচিব, শ্রম কল্যাণ উইং, বাংলাদেশ দূতাবাস, মস্কো)

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। পাশাপাশি প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও ক্ষতিগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের সহায়তা নিশ্চিত করতে দূতাবাস কাজ করে যাচ্ছে।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝