ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নদীতে ফেলার সময় পিকআপ ভর্তি মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ জব্দ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১১:৪৫ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

টাঙ্গাইলের ভূঞাপুরে পিকআপ ভর্তি মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ যমুনা নদীতে ফেলার সময় জব্দ করেছে স্থানীয়রা। এ ঘটনায় পিকআপসহ চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।


বুধবার (২৬ আগস্ট) দিবাগত মধ্যরাতে উপজেলার গোবিন্দাসী টি রোড সংলগ্ন এলাকা এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মধ্যরাতে গোবিন্দাসীর টি রোডের কালা সড়ক দিয়ে একটি মালবোঝাই পিকআপ যমুনা নদীর কাছাকাছি সন্দেহজনকভাবে অবস্থান করছিল। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তারা পিকআপটি আটক করেন। এ সময় পিকআপের চালককে আটক করা গেলেও অন্যরা পালিয়ে যায়।


পরে পিকআপচালক আজমত জানান, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ যমুনা নদীতে ফেলার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভাড়া করেছে।


আগেও একই পন্থায় সরকারি ওষুধ যমুনা নদীসহ বিভিন্ন স্থানে ফেলা হয়েছে বলেও স্থানীয়দের কাছে স্বীকার করেছেন পিকআপচালক আজমত। পরে স্থানীয়রা উপজেলা প্রশাসনকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ ও চালককে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম বলেন, স্থানীয়রা ওষুধসহ পিকআপটি আটক করে পুলিশকে খবর দেয়। পরে আমরা সেটি থানায় নিয়ে এসেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


টিআইএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝