ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বড়াইগ্রামে ফেনসিডিলসহ স্বামী-স্ত্রী আটক
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১০:৩৬ পিএম আপডেট: ২৭.০৮.২০২৬ ১০:৩৭ পিএম
X

নাটোরের বড়াইগ্রামে ১৮ বোতল ফেনসিডিলসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। পরে বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, বুধবার দুপুরে উপজেলার জোনাইল ইউনিয়নের চৌমুহন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন—চৌমুহন গ্রামের মৃত খুরশেদ আলীর ছেলে আব্দুল করিম ওরফে আমুদ আলী (৬০) ও তার স্ত্রী মোছা. হাসনা বেগম (৫০)।

থানা সূত্রে জানা যায়, আটক স্বামী-স্ত্রী বেশ কিছুদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার তাদের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তল্লাশি করে ১৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝