ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
৮ হাজার মুসলিম হত্যার দায়ে দণ্ডিত ‘বসনিয়ার কসাই’ ম্লাদিচের মৃত্যু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৯:২২ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বসনিয়া যুদ্ধে গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বসনিয়ান সার্ব জেনারেল রাটকো ম্লাদিচ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। প্রায় ৮ হাজার মুসলিম হত্যার পরিকল্পনা ও নেতৃত্ব দেওয়ার দায়ে তিনি ‘বসনিয়ার কসাই’ নামে পরিচিত ছিলেন।

সার্বিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন আরটিএস এবং বসনিয়ান সার্বদের সরকারি টেলিভিশন ম্লাদিচের মৃত্যুর খবর প্রকাশ করেছে। জাতিসংঘের এক কর্মকর্তাও রয়টার্সকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিবেদন অনুযায়ী, নেদারল্যান্ডসের দ্য হেগে জাতিসংঘের কারাগার হাসপাতালেই ম্লাদিচের মৃত্যু হয়।

১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত চলা বসনিয়া যুদ্ধে সংঘটিত গণহত্যা ও নৃশংসতার দায়ে ম্লাদিচকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। ১৯৯৫ সালে জাতিসংঘ ঘোষিত বসনিয়ার একটি ‘নিরাপদ এলাকায়’ প্রায় ৮ হাজার মুসলিমকে হত্যার পরিকল্পনা ও নেতৃত্ব দেওয়ার দায়ে তিনি গণহত্যার অপরাধে দোষী সাব্যস্ত হন।

স্রেব্রেনিৎসায় সংঘটিত ওই হত্যাকাণ্ডকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের অন্যতম ভয়াবহ নৃশংসতা হিসেবে বিবেচনা করা হয়। ২০১৭ সালে সাবেক যুগোস্লাভিয়ার জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ম্লাদিচকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে আপিলেও সেই সাজা বহাল থাকে।

আদালত সে সময় তার অপরাধকে মানবজাতির কাছে পরিচিত সবচেয়ে জঘন্য অপরাধগুলোর অন্যতম বলে উল্লেখ করেছিলেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ‘বসনিয়ার কসাই’ নামে পরিচিত ম্লাদিচ জীবনের শেষ বছরগুলো কারাগারেই কাটিয়েছেন। জাতিসংঘের সাবেক মানবাধিকারবিষয়ক প্রধান জেইদ রা’দ আল হুসেইন তার দণ্ডাদেশের পর ম্লাদিচকে ‘অশুভের প্রতীক’ হিসেবে আখ্যায়িত করেছিলেন।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝