ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জামালপুরে নাশকতা মামলায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৮:৪৮ পিএম
X
Advertisement

ককটেল বিস্ফোরণ মামলায় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা শাখার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানাকে (২৮) আটক করেছে পুলিশ। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) রাতে দেওয়ানগঞ্জ পৌর শহরের কালীতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ।

আটক সোহেল রানা পৌর শহরের চর ভবসুর পশ্চিমপাড়া এলাকার মৃত মজিবর রহমানের ছেলে।

পুলিশ জানায়, ২০২৬ সালের জুন মাসে পৌর শহরের বাদেশহরিয়া এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের করা মামলায় সোহেল রানার জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এর ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

এলএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement