নেপালে সাম্প্রতিক ভূমিধ্বস ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের জন্য মানবিক সহায়তা হিসেবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ত্রাণসামগ্রী নেপালে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে তাঁবু, মশারী, শুকনো খাবারের প্যাকেট, টর্চ লাইট, বেলচা, স্লিপিং ব্যাগ, ওয়াটার কন্টেইনার, বডি ব্যাগ প্রভৃতি। দ্রুততম সময়ের মধ্যে এসব ত্রাণসামগ্রী পাঠানো হবে।
উল্লেখ্য, বুধবার (২৬ আগস্ট) নেপাল-চীন সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে হিমবাহ ধসে তৈরি হওয়া বন্যা ও ভূমিধসে অন্তত ২৮৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বিদেশি নাগরিক ও তীর্থযাত্রীসহ ১ হাজার ৩০০ জনেরও বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।
টিআইএস