ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নেপালে নিহত বেড়ে ৩৫৯, নিখোঁজদের ৬৫ জন আমেরিকান, যুক্তরাজ্যের ৩৩
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৫:৫৯ পিএম আপডেট: ২৭.০৮.২০২৬ ৭:৩৩ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

নেপালের রাসুয়া জেলায় আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে পৌঁছেছে। সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে লাশের সারি। ভয়াবহ এই বন্যায় প্রায় দেড় হাজার মানুষ নিখোঁজ আছেন। নিখোঁজদের ৬৫ জন আমেরিকান, যুক্তরাজ্যের ৩৩ জন রয়েছেন। আশঙ্কা করা হচ্ছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

গতকাল বুধবার সকালে উজান থেকে নেমে আসে এই ঢল। এটির মাঝখানে যা ছিল তার সবই নিশ্চিহ্ন হয়ে গেছে।

নেপাল পুলিশ আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) তাদের সর্বশেষ আপডেটে বলেছে দুপুর ৩টা ৫০ মিনিট পর্যন্ত ৩৩২টি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো পাওয়া গেছে আলাদা আটটি জেলায়।

পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফলে নিহতের সংখ্যাটি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের কাছে নিশ্চিত করেছেন।

এরআগে পুলিশের পক্ষ থেকে ২৮৯টি মরদেহ উদ্ধারের কথা বলা হয়েছিল। কয়েক ঘণ্টার মধ্যেই এটি ৩৩২ জনে পৌঁছেছে। যেহেতু এখন পুরোদমে উদ্ধার অভিযান চলছে তাই এ সংখ্যা বাড়বে।

পুলিশ জানিয়েছে, বন্যায় আক্রান্ত পরিবারগুলোকে এখন অন্যত্র সরানো হচ্ছে। এছাড়া আরেকবার বন্যা হলে যেসব মানুষ ঝুঁকিতে পড়তে পারেন তাদেরও সরিয়ে নেওয়া হচ্ছে।

গতকাল সকালে হঠাৎ করে রাসুয়ার দিকে ধেয়ে আসে আকস্মিক বন্যা। এ সময় সেখানে ত্রিশূলি এবং নারায়নি নদীর পানি বেড়ে যায়। আর ভোটকোশি নদীর পানি ফুলেফেঁপে ওঠে।

এই বন্যার শক্তি এতই বেশি ছিল যে এটি তার মাঝে থাকা সবধরনের অবকাঠামো সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে।

নেপালের পাশাপাশি চীনের স্বায়ত্বশাসিত অঞ্চল তিব্বতও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে অন্তত ৩০০ জন মানুষ নিখোঁজ আছেন। গতকাল চীন তিব্বতে তিনজনের মৃত্যুর তথ্য দিয়েছিল।

সূত্র: কাঠমান্ডু পোস্ট/ বিবিসি

টিআইএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝