ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
টোকিওতে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি, সেরা ১৬-তেও জায়গা
এশিয়া কাপে মেমোরিয়ালে দ্বিতীয় ফেনী ইউনিভার্সিটি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৫:২৯ পিএম
X

আন্তর্জাতিক আইন মুট কোর্ট প্রতিযোগিতা ‘এশিয়া কাপ ২০২৬’ (এশিয়া কাপ টুয়েন্টি টুয়েন্টি সিক্স)-এ ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থীরা। জাপানের টোকিওতে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ এ প্রতিযোগিতায় এশিয়ার ৮০টিরও বেশি বিশ্ববিদ্যালয় দলকে পেছনে ফেলে সেরা ১৬টি দলের মধ্যে জায়গা করে নিয়েছে ফেনী ইউনিভার্সিটি।

একই সঙ্গে মেমোরিয়াল র‍্যাঙ্কিংয়ে এশিয়ায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী মিরাজ হোসেন ও মো. কামরুজ্জামান জেহাদ। এ সাফল্যের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন তারা।

লিখিত আর্জি এবং লিখিত জবাব (কাউন্টার মেমোরিয়াল- কাউন্টার মেমোরিয়াল) মূল্যায়নের ভিত্তিতে এশিয়ার শীর্ষ ১৬টি দলের অন্যতম হিসেবে ফেনী ইউনিভার্সিটি টোকিওতে অনুষ্ঠিত মূল পর্বের ওরাল রাউন্ডস (ওরাল রাউন্ডস- মৌখিক যুক্তিতর্ক পর্ব)-এ অংশগ্রহণের আমন্ত্রণ পায়। প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে মৌখিক যুক্তিতর্কে অংশ নেয় দলটি।

আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও বিচারকদের উপস্থিতিতে অনুষ্ঠিত মূল পর্বে ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিভিন্ন আইনি বিষয়ে দক্ষতার সঙ্গে যুক্তি উপস্থাপন করেন। তাদের বিশ্লেষণধর্মী বক্তব্য, আইনি যুক্তি ও উপস্থাপনা বিচারকদের প্রশংসা অর্জন করে।

এর আগে লিখিত পর্বে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে মেমোরিয়াল র‍্যাঙ্কিং-এ এশিয়ার দ্বিতীয় সেরা দল হওয়ার গৌরব অর্জন করেন মিরাজ ও জেহাদ।

এ আন্তর্জাতিক সাফল্যে সন্তোষ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফেনী ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নাসির উদ্দীন আহমেদ।

তিনি বলেন, “এশিয়া মহাদেশের ৮০টিরও বেশি খ্যাতনামা বিশ্ববিদ্যালয় দলকে পেছনে ফেলে আন্তর্জাতিক মঞ্চে আমাদের শিক্ষার্থীদের এই ঐতিহাসিক অর্জন সমগ্র দেশ ও ফেনী ইউনিভার্সিটির জন্য এক অসামান্য গৌরব। এই সাফল্য প্রমাণ করে, আন্তর্জাতিক অঙ্গনে আমাদের শিক্ষার্থীরা মেধা ও আইনি দক্ষতায় যেকোনো শীর্ষ প্রতিষ্ঠানের সমকক্ষ।”

ফেনী ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর (ভাইস চ্যান্সেলর- ভাইস চ্যান্সেলর) ড. মাসুদুল হক চৌধুরী বলেন, “টোকিওর আন্তর্জাতিক মঞ্চে এশিয়া কাপের মতো মর্যাদাপূর্ণ আসরে মেমোরিয়াল র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের নাম দ্বিতীয় স্থানে নিয়ে আসা ফেনী ইউনিভার্সিটির ইতিহাসে এক নতুন মাইলফলক। মিরাজ ও জেহাদের এই অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।”

দলটির কোচ ও ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের চেয়ারম্যান কাজী তাসনিম জাহান বলেন, “আন্তর্জাতিক বিচারকদের সামনে আইনি মেধা ও দক্ষতার স্বাক্ষর রেখে এশিয়ার দলগুলোর মধ্যে মেমোরিয়ালে দ্বিতীয় স্থান অর্জন করা নিঃসন্দেহে এক অভাবনীয় সাফল্য। শিক্ষার্থীদের এই কঠোর পরিশ্রম ও অর্জন আমাদের বিভাগ তথা দেশের আইন শিক্ষার্থীদের জন্য নতুন অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।”

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে এমন সাফল্য অর্জনকারী মিরাজ হোসেন ও মো. কামরুজ্জামান জেহাদের অর্জনে তারা গর্বিত। তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও পেশাগত জীবনের সার্বিক সাফল্য ও সমৃদ্ধি কামনা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীদের এই অর্জন দেশের আইন শিক্ষা এবং আন্তর্জাতিক মুট কোর্ট (মুট কোর্ট- আদালতের আদলে অনুষ্ঠিত আইনি যুক্তিতর্ক প্রতিযোগিতা) অঙ্গনে বাংলাদেশের সক্ষমতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝