মোংলায় সরকারি হাসপাতালে ঝটিকা পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
বুধবার বেলা ১১টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষকে কিছু না জানিয়েই বৃক্ষরোপণ কর্মসূচির ফাঁকে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাজির হন।
এ সময় প্রতিমন্ত্রী হাসপাতালের রোগীদের খোঁজখবর নেন এবং চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, ‘হঠাৎ করে এসেই দেখেছি, সকলেই নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করছেন।’
কোনো রোগীর যেন কোনো অভিযোগ না থাকে এবং সবাই যেন যথাযথ সেবা পান, সে বিষয়ে হাসপাতালের সবাইকে নির্দেশনা দেন তিনি।
এ ছাড়া হাসপাতালের ইমার্জেন্সি রুম আরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার তাগিদ দেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রীর উপস্থিতির খবর পেয়ে সেখানে দ্রুত হাজির হন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমীসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।