ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হোমনায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৭:৫৬ পিএম আপডেট: ২৬.০৮.২০২৬ ৭:৫৭ পিএম
X
Advertisement

কুমিল্লার হোমনায় ১৪ কেজি গাঁজাসহ মোশারফ হোসেন (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কুমিল্লার দেবিদ্বার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মনির সরকারের ছেলে।

বুধবার সন্ধ্যার আগে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের মুন্সীকান্দি কবরস্থানের সামনে ছিনাইয়া-মেঘনা পাকা সড়কে তল্লাশিচৌকি বসিয়ে একটি পিকআপে তল্লাশি চালানো হয়। এ সময় পিকআপ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ মোশারফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে গাঁজা বহনকারী পিকআপটিও জব্দ করা হয়েছে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement