ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ঢাকা ওয়াসার নতুন এমডি মনিরুজ্জামান
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৮:৪১ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ঢাকা ওয়াসার নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব ড. মো. মনিরুজ্জামান।

তাকে প্রেষণে ঢাকা ওয়াসার এমডি পদে নিয়োগ দিয়ে মঙ্গলবার (২৫ আগস্ট) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতদিন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন মো. আমিনুল ইসলাম। তার স্থলাভিষিক্ত হলেন ড. মো. মনিরুজ্জামান।

ঢাকা ওয়াসার প্রধান কাজ হলো রাজধানী ও আশপাশের এলাকায় নিরাপদ পানি সরবরাহ করা এবং পয়োনিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থাপনা নিশ্চিত করা। পাশাপাশি পানি উৎপাদন, পরিশোধন, সরবরাহ অবকাঠামো উন্নয়ন এবং বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও সংস্থাটি কাজ করে।

টিআইএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝