ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
অবৈধ পথে বিদেশযাত্রায় জড়িতদের আইনের আওতায় আনা হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৭:৫১ পিএম
X

দালালচক্রের প্রলোভনে পড়ে জীবনের ঝুঁকি নিয়ে অবৈধভাবে সমুদ্রপথে বিদেশযাত্রার প্রবণতা রোধে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ‘নিরাপদ অভিবাসন ও অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধ’ বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘দালালরা বাইরের কেউ নন, তারা এলাকারই মানুষ। কেউ কেউ বিদেশে বসে স্থানীয়দের প্ররোচিত করে সমুদ্রপথে অবৈধভাবে বিদেশে যাওয়ার জন্য উৎসাহিত করছেন। দালালচক্রের প্রলোভনে পড়ে জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রপথে বিদেশ যাওয়ার পর লাশ হয়ে দেশে ফিরে আসা কারও জন্যই কাম্য নয়। এতে পরিবারের পাশাপাশি এলাকার সুনামও ক্ষুণ্ন হচ্ছে এবং দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

তিনি বলেন, ‘অবৈধভাবে সমুদ্রপথে বিদেশ যাব না-এই বার্তা গ্রামগঞ্জে পৌঁছে দিতে হবে।’ একই সঙ্গে সবাইকে অবৈধ পথে বিদেশযাত্রা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

প্রবাসীকল্যাণমন্ত্রী আরও বলেন, ‘বর্তমান সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরে বৈধ পথে প্রায় এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।’

এর আগে সুনামগঞ্জ সার্কিট হাউসে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভায় অংশ নেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

এ সময় সংসদ সদস্য কয়ছর এম আহমেদ, কলিমউদ্দিন মিলন, কামরুজ্জামান কামরুল, নূরুল ইসলামসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টিআইএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝