ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
খুকৃবিতে মৎস্য অবমুক্তকরণ ও টেকসই মৎস্যসম্পদ ব্যবস্থাপনায় গুরুত্বারোপ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৬:০১ পিএম
X

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) মাছের পোনা অবমুক্তকরণ ও টেকসই মৎস্যসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উন্মুক্ত জলাশয়ের মৎস্যসম্পদ পুনরুদ্ধার এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে পরিকল্পিত ও বিজ্ঞানভিত্তিক পোনা অবমুক্তকরণের ওপর অনুষ্ঠানে গুরুত্বারোপ করা হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) ‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ’ প্রতিপাদ্যে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস-১-এ এ কর্মসূচির আয়োজন করে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড ওশান সায়েন্সেস অনুষদ।

কর্মসূচির অংশ হিসেবে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার।

উপাচার্য বলেন, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণালব্ধ জ্ঞান এবং আধুনিক প্রযুক্তির যথাযথ প্রয়োগ জরুরি। শুধু মাছের পোনা অবমুক্ত করলেই হবে না; এ কার্যক্রম সফল করতে জলাশয়ের পরিবেশ সংরক্ষণ, পানির গুণগত মান নিশ্চিতকরণ, উপযোগী প্রজাতি নির্বাচন এবং অবমুক্ত মাছের বৃদ্ধি ও টিকে থাকার বিষয়ে নিয়মিত নজরদারি প্রয়োজন।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে পরিচালিত গবেষণার ফলাফল মাঠপর্যায়ে পৌঁছে দিয়ে মৎস্যচাষি, জেলে ও উদ্যোক্তাদের কাজে লাগাতে হবে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়, মৎস্য অধিদপ্তর, মৎস্য গবেষণা প্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠান এবং স্থানীয় জনগণের মধ্যে সমন্বিত সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দীন খান, খুলনার জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের লোনাপানি কেন্দ্র, পাইকগাছা, খুলনার কেন্দ্র প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আজহার আলী।

সভায় সভাপতিত্ব করেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড ওশান সায়েন্সেস অনুষদের ডিন প্রতিনিধি ড. মোঃ মেহেদী আলম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং মৎস্যখাতের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে বিজ্ঞানভিত্তিক, আধুনিক ও টেকসই মৎস্য ব্যবস্থাপনার মাধ্যমে দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, দেশীয় প্রজাতির মাছ রক্ষা এবং উৎপাদন বৃদ্ধিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এসএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝