দেশে সাম্প্রতিক সময়ে একের পর এক নৃশংস হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। এর প্রভাব পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও।
প্রতিদিন সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখলেই খুন, হত্যা ও নানা ধরনের অপরাধের খবর সামনে আসছে। এমন পরিস্থিতি নজর এড়ায়নি অভিনেত্রী জাকিয়া বারী মমেরও।
সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে সামাজিক যোগাযোগমাধ্যমের সাম্প্রতিক চিত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এই অভিনেত্রী। সেখানে মম লিখেছেন, ‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখতেছি! আল্লাহ সবাইকে সুরক্ষিত রাখুক।’
মমের এই মন্তব্যে উঠে এসেছে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে আসা অপরাধ ও সহিংসতার চিত্র। প্রতিদিনের নানা ঘটনার খবর, ছবি ও ভিডিওতে ভারী হয়ে উঠছে সামাজিক যোগাযোগমাধ্যম।
এই পরিস্থিতির সঙ্গে জনপ্রিয় ভারতীয় অপরাধবিষয়ক ধারাবাহিক ‘ক্রাইম পেট্রোল’-এর তুলনা টেনেছেন অভিনেত্রী। বাস্তব ঘটনার অবলম্বনে তৈরি ‘ক্রাইম পেট্রোল’-এ বিভিন্ন ধরনের ভয়ঙ্কর অপরাধ, বিশেষ করে খুন ও হত্যাকাণ্ডের ঘটনা তুলে ধরা হতো।
সেই অনুষ্ঠানের প্রসঙ্গ টেনেই প্রতীকী অর্থে নিজের অনুভূতি প্রকাশ করেছেন মম। একই সঙ্গে সবার নিরাপত্তা কামনা করে প্রার্থনাও জানিয়েছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি সমসাময়িক নানা বিষয় নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভাবনা প্রকাশ করতে দেখা যায় জাকিয়া বারী মমকে। কখনও ব্যক্তিগত অনুভূতি, আবার কখনও সমাজের বিভিন্ন বিষয় নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন এই অভিনেত্রী।
-টিএস