ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৮:৩৯ পিএম
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

রাজধানীর কলাবাগানে নিজ বাসা থেকে নটরডেম কলেজের সাবেক শিক্ষক ধীরেন্দ্র কুমার রায়ের (৭১) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে পরিবারের বরাতে জানিয়েছে পুলিশ।

আজ সোমবার সকালে কলাবাগানের ১৮৮, গ্রিন রোডের বাসায় ফ্যানের সঙ্গে ফাঁস দেন ধীরেন্দ্র কুমার রায়।

কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান বলেন, ধীরেন্দ্র কুমার রায়ের মেয়ে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। প্রতিবেশীদের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে গ্রিন লাইফ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর সকাল সোয়া নয়টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, ধীরেন্দ্র কুমার রায়ের স্ত্রী দীপালী রায় একটি স্কুলের শিক্ষিকা। সকালে তিনি কর্মস্থলে যান। ওই সময় মেয়ে ঘুমিয়ে ছিলেন। পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে, এই সময় ধীরেন্দ্র কুমার রায় ঘটনাটি ঘটান।

এসআই আতিকুর রহমান বলেন, ধীরেন্দ্র কুমার রায় ২০২৫ সাল থেকে মানসিক সমস্যাসহ বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন বলে পরিবার জানিয়েছে। তিনি আগে নটরডেম কলেজের শিক্ষক ছিলেন।

ধীরেন্দ্র কুমার রায়ের গ্রামের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলায়। ৭১/১, বনগ্রাম আবাসিক এলাকায় তাঁদের নিজেদের বাড়ি রয়েছে।

সংবাদ পেয়ে এসআই আতিকুর রহমান হাসপাতাল থেকে সকাল সোয়া ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করেন। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

এসএফ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝