ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
কয়রায় ১০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার, বনে অবমুক্ত
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৬:১৭ পিএম
X

সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের অধীন শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির আওতাধীন পাথরখালী ক্লোজার এলাকা থেকে আনুমানিক ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে সাপটিকে সুন্দরবনের অভ্যন্তরে অবমুক্ত করা হয়।

সোমবার বিকেল ৩টার দিকে শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রহমানের নেতৃত্বে বন বিভাগের সদস্যরা সিপিজি ও ভিটিআরটি সদস্যদের যৌথ উদ্যোগে পাথরখালী ক্লোজার এলাকার আফজাল সানার বাড়ির বাগানের ফেন্সিংয়ে আটকা পড়া অজগর সাপটি উদ্ধার করেন। পরে সাপটিকে সুন্দরবনের অভ্যন্তরে অবমুক্ত করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিনুর রহমান জানান, বিকেল ৩টার দিকে মোবাইল ফোনে তিনি খবর পান, পাথরখালী ক্লোজার এলাকায় আফজাল সানার বাড়ির বাগানের ফেন্সিংয়ে সুন্দরবনের সংরক্ষিত এলাকা থেকে আসা একটি অজগর সাপ আটকা পড়েছে। তাৎক্ষণিকভাবে তিনি সঙ্গীয় স্টাফ, সিপিজি ও ভিটিআরটি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন। পরে সেটিকে সুন্দরবনের সংরক্ষিত এলাকার অভ্যন্তরে অবমুক্ত করা হয়।

তিনি জানান, অজগর সাপটির দৈর্ঘ্য আনুমানিক ১০ ফুট এবং ওজন প্রায় ১১ কেজি।

এসএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝