পটুয়াখালীর বাউফলে মাদকসহ খোকন দফাদার (৪৫) নামে এক শ্রমিক দল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। খোকন দফাদার উপজেলার বগা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার (২৩ আগস্ট) রাত আনুমানিক ১১টার দিকে বগা পুলিশ ফাঁড়ির একটি দল ছদ্মবেশে ক্রেতা সেজে খোকন দফাদারের কাছে যায়। এ সময় তার কাছ থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির ৪ হাজার ৪৬০ টাকা, একটি ছোট ছোরা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ জানায়, খোকন দফাদার দীর্ঘদিন ধরে বগা ইউনিয়নে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে খোকন দফাদারকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
এএস/আরএন