ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
কুয়েতের বিশেষ ভিসা সুবিধা বাতিল হচ্ছে
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ৮:৩৩ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

কুয়েতে ভিজিট ভিসা এবং দেশটির বাইরে অবস্থানরত প্রবাসীদের ছুটির অনুমতিপত্রের স্বয়ংক্রিয় মেয়াদ বাড়ানোর বিশেষ সুবিধা আগামী ১ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাচ্ছে। এরপর থেকে ভিসা ও ছুটির অনুমতিপত্রের ক্ষেত্রে আগের নিয়মই অনুসরণ করতে হবে।

শনিবার (২২ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েতে বিভিন্ন ধরনের ভিজিট ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সাময়িকভাবে স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত সময় দেওয়া হচ্ছিল। একইভাবে কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ছুটির মেয়াদও বিশেষ ব্যবস্থায় তিন মাস পর্যন্ত বাড়ানো হয়েছিল।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে এই বিশেষ সুবিধা আর থাকছে না। ফলে ভিজিট ভিসার মেয়াদ শেষ হলে অতিরিক্ত সময় পাওয়ার সুযোগ থাকবে না। দেশের বাইরে অবস্থানরত প্রবাসীদের ক্ষেত্রেও ছুটির অনুমতিপত্রের নির্ধারিত মেয়াদই কার্যকর হবে।

চলতি বছরের শুরুতে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি হলে বিমান চলাচল ও আন্তর্জাতিক যোগাযোগে বিভিন্ন ধরনের বিঘ্ন দেখা দেয়। এতে অনেক ভিজিট ভিসাধারী নির্ধারিত সময়ের মধ্যে কুয়েত ছাড়তে পারেননি। আবার ছুটিতে থাকা অনেক প্রবাসীও সময়মতো কুয়েতে ফিরতে পারেননি।

এ অবস্থায় অনিচ্ছাকৃতভাবে ভিসা বা আবাসন আইন লঙ্ঘনের ঝুঁকি কমাতে কুয়েত সরকার সাময়িকভাবে স্বয়ংক্রিয় মেয়াদ বৃদ্ধির ব্যবস্থা চালু করেছিল। নির্দিষ্ট কিছু ভিজিট ভিসা ও দেশের বাইরে থাকা প্রবাসীদের ছুটির অনুমতিপত্রে এই অতিরিক্ত সময় দেয়া হয়।

তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রেক্ষাপটে সেই বিশেষ ব্যবস্থা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার।

এসএফ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝