ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
তিন ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ২:৫৪ পিএম
X

জয়পুরহাটের পুরানাপৈল এলাকায় বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের একটি বগির কয়েল স্প্রিং ও বডি ভেঙে যাওয়ার ঘটনায় প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। চালক ও ট্রেন পরিচালকের তাৎক্ষণিক উদ্যোগে বড় ধরনের দুর্ঘটনা থেকে শত শত যাত্রী রক্ষা পেয়েছেন।

স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা যায়, শনিবার (২২ আগস্ট) সকালে চিলাহাটি থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস (৭৩২ নম্বর) জয়পুরহাটের পুরানাপৈল রেলগেট এলাকা পার হওয়ার পরপরই একটি বগির চাকার কয়েল স্প্রিং ও বডি ভেঙে নিচে নেমে যায়। এতে ট্রেনটি রেললাইনের ওপর আটকে পড়ে। ফলে উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

বরেন্দ্র এক্সপ্রেসের পরিচালক ছানোয়ার হোসেন জানান, স্প্রিং ভেঙে যাওয়ার বিষয়টি দ্রুত বুঝতে পারায় ট্রেনটি থামানো সম্ভব হয়। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে ট্রেন ও যাত্রীরা রক্ষা পেয়েছেন।

আকস্মিক এ ঘটনায় জয়পুরহাট, সান্তাহার, পার্বতীপুর ও ফুলবাড়ীসহ বিভিন্ন স্টেশনে কয়েকটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে। এতে দূরপাল্লার যাত্রীদের কিছুটা ভোগান্তিতে পড়তে হয়।

ঘটনার পর উদ্ধারকাজের জন্য খবর দেওয়া হলে সান্তাহার জংশন স্টেশন থেকে একটি উদ্ধারকারী (রিলিফ) ট্রেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পরে উদ্ধারকারী দলের সদস্যরা ক্ষতিগ্রস্ত স্প্রিংটি সাময়িকভাবে মেরামত করেন এবং ট্রেনটি জয়পুরহাট রেলস্টেশনে সরিয়ে নেন।

এতে প্রায় তিন ঘণ্টা পর ঢাকা, খুলনা, রাজশাহী, পঞ্চগড় ও চিলাহাটি রুটে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

এসআই/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝