ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
জয়পুরহাটে ট্রেনের বগি লাইনচ্যুত, বন্ধ উত্তরবঙ্গের রেল যোগাযোগ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১২:০২ পিএম আপডেট: ২২.০৮.২০২৬ ১২:০৯ পিএম
X

জয়পুরহাটের পাঁচবিবি স্টেশন পার হয়ে পুরানাপৈল এলাকায় চাকার স্প্রিং ভেঙে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে দেশের অন্যান্য এলাকার ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শনিবার সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি পাঁচবিবি স্টেশন অতিক্রম করে পুরানাপৈল এলাকায় পৌঁছালে হঠাৎ একটি বগির চাকার স্প্রিং ভেঙে যায়। এতে বিকট শব্দে বগিটি লাইনচ্যুত হয়ে পড়ে। দুর্ঘটনার পর ওই রুটে তাৎক্ষণিকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত বড় ধরনের হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

জয়পুরহাট রেলওয়ে স্টেশন মাস্টার রফিক চৌধুরী জানান, লাইনচ্যুত বগি উদ্ধার এবং ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের জন্য পাকশী ও পার্বতীপুর থেকে রেলওয়ের উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

তিনি আরও জানান, উদ্ধার ও মেরামতের কাজ শেষ না হওয়া পর্যন্ত ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে না।

এদিকে আকস্মিক এ দুর্ঘটনার কারণে বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন উত্তরবঙ্গগামী ও উত্তরবঙ্গ থেকে বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী হাজারো যাত্রী।

রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত উদ্ধারকাজ শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।

এসআই/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝