ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মির্জা ফখরুলকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৮:৩৩ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। 

শুক্রবার (২১ আগস্ট) পাঠানো এক বিশেষ অভিনন্দন বার্তায় তিনি এই শুভেচ্ছা জ্ঞাপন করেন।

বার্তায় ড. মুইজ্জু বাংলাদেশে দীর্ঘ ৩৫ বছর পর প্রথম রাষ্ট্রপতি নির্বাচনকে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অবিহিত করেছেন।

তিনি বলেন, বাংলাদেশ ও মালদ্বীপের সম্পর্ক দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধন ও পারস্পরিক সহযোগিতার ওপর প্রতিষ্ঠিত। নবনির্বাচিত রাষ্ট্রপতির নেতৃত্বে দুই দেশের সম্পর্ক ও সহযোগিতা আরও গভীর ও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। 
একই সঙ্গে বাংলাদেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন মালদ্বীপের রাষ্ট্রপতি। 

এদিকে মালদ্বীপের প্রেসিডেন্টের এই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দনের জন্য মালেতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে মালদ্বীপ সরকার ও দেশটির জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হওয়ার পর থেকেই ঢাকাস্থ বিভিন্ন দেশের দূতাবাস এবং বিশ্বনেতারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন বার্তা পাঠাতে শুরু করেন। এরমধ্যে ভারত, পাকিস্তান এবং নেপালের প্রেসিডেন্টও রয়েছেন। এছাড়াও চীন, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জামার্নিসহ বিভিন্ন দেশের দূতাবাসের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। 

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement