ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
দিনাজপুরে ট্রাকচাপায় মা-মেয়ে নিহত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ২:৩৭ পিএম আপডেট: ২১.০৮.২০২৬ ২:৫৩ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকচাপায় মা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মেয়েটির বাবা।

শুক্রবার (২১ আগস্ট) দুপুর ১২টার দিকে ঘোড়াঘাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জমিলাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার নাসিরাবাদ এলাকার সেলিম হোসেনের স্ত্রী সম্পা বেগম (৩৫) ও তাদের মেয়ে নুসাইফা আক্তার (১২)।

স্থানীয়রা জানান, সম্পা বেগম, তার মেয়ে ও স্বামী মোটরসাইকেলে করে ঘোড়াঘাটের বাগানবাড়ী এলাকায় মেয়ের জামাইয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে জমিলাপুর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে তিনজনই সড়কে ছিটকে পড়েন। পরে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়।
এ সময় আহত হন মেয়েটির বাবা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসএফ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝