ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
মির্জা ফখরুলকে সমমনা জোটের অভিনন্দন
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৯:৫৩ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে সমমনা জোটের শীর্ষ নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় এক অভিনন্দন বার্তায় জোটের নেতারা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানান।

অভিনন্দন বার্তায় স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও সমমনা জোটের প্রধান সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশের সাম্যবাদী দল (এম-এল)-এর সাধারণ সম্পাদক ডা. সৈয়দ নুরুল ইসলাম এবং পিপলস লীগের সভাপতি অ্যাডভোকেট গরীবে নেওয়াজসহ জোটের অন্যান্য শীর্ষ নেতা।

নেতারা অভিনন্দন বার্তায় আশা প্রকাশ করে বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে আগামী দিনে রাষ্ট্রের অভিভাবকের ভূমিকা পালন করবেন এবং গণতন্ত্রকে সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

তারা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ৩৬ জুলাই-পরবর্তী বাংলাদেশের ভাবমূর্তি সমুজ্জ্বল রাখতে নবনির্বাচিত রাষ্ট্রপতি কার্যকর ভূমিকা পালন করবেন বলে তারা আশাবাদী।

সমমনা জোটের শীর্ষ নেতারা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।

টিআইএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝