ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
২৩তম রাষ্ট্রপতিকে এবি পার্টির অভিনন্দন
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৯:৪৭ পিএম আপডেট: ২০.০৮.২০২৬ ১১:৩৯ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বিএনপির মহাসচিব ও বর্ষীয়ান রাজনীতিক মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। একই সঙ্গে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ, আইনের শাসন ও জাতীয় ঐক্য সুসংহত করতে নবনির্বাচিত রাষ্ট্রপতির দৃঢ় ভূমিকা প্রত্যাশা করেছে দলটি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানানো হয়। এতে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি শুভেচ্ছা জানান।

অভিনন্দন বার্তায় এবি পার্টির নেতারা বলেন, দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি পদে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচিত হওয়া দেশের সাংবিধানিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ ও স্মরণীয় ঘটনা। ফ্যাসিবাদ-পরবর্তী বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় তাঁর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ জাতির নতুন যাত্রায় আস্থার একটি দৃঢ় ভিত্তি তৈরি করবে বলে তারা আশা প্রকাশ করেন।

তারা বলেন, মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, গণতান্ত্রিক চর্চা ও রাষ্ট্রীয় বিষয়ে প্রজ্ঞা নতুন বাংলাদেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণে ইতিবাচক ও সুদূরপ্রসারী ভূমিকা রাখবে বলে তারা বিশ্বাস করেন।

রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বিরোধী দলীয় প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রমকেও ধন্যবাদ জানায় এবি পার্টি। দলটির নেতারা বলেন, গণতন্ত্রের সৌন্দর্য ও রীতি মেনে একজন সিনিয়র রাজনীতিক হিসেবে অলি আহমদ যে সৌজন্য ও সহমর্মিতার পরিচয় দিয়েছেন, তা দেশের গণতান্ত্রিক পথচলাকে আরও সুসংহত করবে।

অভিনন্দন বার্তায় আরও বলা হয়, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় ও রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সব নাগরিকের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবেন—এটাই দেশের জনগণের প্রত্যাশা। আইনের শাসন প্রতিষ্ঠা, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা রক্ষা, নাগরিক অধিকার সংরক্ষণ, রাজনৈতিক বহুত্ববাদের চর্চা এবং জাতীয় ঐক্য সুসংহত করার ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা রাখবেন বলেও আশা প্রকাশ করা হয়।


টিআইএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝