ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
পাচারের আগেই ১০ ভিকটিম উদ্ধার করেছে র‌্যাব
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৮:৪৪ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে কক্সবাজারের টেকনাফে জড়ো করা ১০ জনকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় মানবপাচারকারী চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার করা ব্যক্তির নাম আব্দুল আমিন (২২)। তিনি টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকার নূর মোহাম্মদের ছেলে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার
সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক। এর আগে বুধবার সন্ধ্যায় টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাইট্যংপাড়ায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার ও ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। 
 
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র কয়েকজন বাংলাদেশি নারী ও পুরুষকে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের জন্য নাইট্যংপাড়া এলাকায় জড়ো করেছেন। এ তথ্যের ভিত্তিতে বুধবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে বরফ মিলের পাশে হাবিবুল্লাহর বাড়ির সামনের এলাকায় অভিযান চালানো হয়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের সদস্যরা পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে আব্দুল আমিনকে গ্রেপ্তার করা হয়। তবে তার সঙ্গে থাকা অন্য সহযোগীরা পালিয়ে যান।
 
র‌্যাবের জিজ্ঞাসাবাদে আব্দুল আমিন স্বীকার করেছেন, তিনি ও পলাতক সহযোগীরা মিলে উদ্ধার হওয়া ১০ জনকে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে এ এলাকায় জড়ো করেছিলেন।

অভিযানস্থল থেকে উদ্ধার করা ১০ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানান, তাদের সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশ্যে এ এলাকায় নিয়ে আসা হয়েছিল।

পরে উদ্ধার হওয়া ভিকটিমদের ও গ্রেপ্তার আব্দুল আমিনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

টিআইএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝