ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
তৌফিক নেওয়াজের জানাজা সম্পন্ন, প্যারোলে অংশ নিলেন দীপু মনি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ২:৫৮ পিএম
X

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী ডা. দীপু মনির স্বামী এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বাদ জোহর রাজধানীর গুলশান আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় শতাধিক মানুষ অংশ নেন। এ সময় মসজিদ প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল।

স্বামীর জানাজায় অংশ নিতে ১২ ঘণ্টার প্যারোলে কারাগার থেকে মুক্তি পেয়েছেন দীপু মনি। জানাজার সময় তাকে বহনকারী প্রিজন ভ্যানও মসজিদ প্রাঙ্গণে দেখা যায়। জানাজা শেষে ভ্যান থেকে নেমে তিনি শেষবারের মতো স্বামী তৌফিক নেওয়াজকে দেখেন। এ সময় সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

পরে দীপু মনিকে প্রিজন ভ্যানে করে বনানী কবরস্থানে নেওয়া হয়। সেখানেই তৌফিক নেওয়াজের দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। ১২ ঘণ্টার প্যারোল অনুযায়ী সন্ধ্যা ৬টার মধ্যে দীপু মনিকে কারাগারে ফিরিয়ে নেওয়ার কথা।

এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে রাজধানীর গুলশানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তৌফিক নেওয়াজ। তার মৃত্যুর পর জানাজা ও দাফনে অংশ নিতে দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন করা হয়।

পরে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করা হয়।


-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝