ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
কাপাসিয়া অষ্টম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ, মানববন্ধন করেছে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৩:৩১ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বীর উজলী মডেল একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাফসিরুল ইসলাম অন্ত’র সন্ধান চেয়ে মানববন্ধন করেছে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও এলাকাবাসী।

বুধবার সকাল ১১টার দিকে বীর উজলী বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপির একাধিক নেতা, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন থেকে দ্রুততম সময়ের মধ্যে নিখোঁজ শিক্ষার্থী অন্ত’র সন্ধান নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন মেধাবী শিক্ষার্থীর এভাবে নিখোঁজ হওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও দুঃখজনক। নিখোঁজের ২৪ ঘন্টা পার হলেও এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অন্তকে দ্রুত খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন।

বক্তারা আরও বলেন, নিখোঁজ অন্তকে অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। একই সঙ্গে দ্রুত ও নিরপেক্ষভাবে অনুসন্ধান চালিয়ে অন্ত’র সন্ধান বের করার আহ্বান জানান তারা।

মানববন্ধন শেষে অন্ত’র সন্ধান ও নিরাপদে ফিরে আসার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেন শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।

কাপাসিয়া থানার ওসি নাছির আহমেদ বলেন, শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় ঢাকা-কিশোরগঞ্জ সড়ক অবরোধ করে মানববন্ধন করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারের চেষ্টা চলছে।


এনএএস/এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝