ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
খুলনায় ‘বি কোম্পানি’র সদস্য মামুন গুলিবিদ্ধ, অবস্থা আশঙ্কাজনক
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১২:০০ এএম
X

খুলনার রূপসা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর ‘বি কোম্পানি’র সদস্য মীর মামুন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের দেবীপুর গ্রামের আবু সালেহীন প্রতিবন্ধী স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা আহত মীর মামুনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আহত মীর মামুন উপজেলার বাগমারা গ্রামের মীর নেয়ামতের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে দুই ব্যক্তি মীর মামুনকে তুলে নিয়ে ঘটনাস্থলে আসে। পরে দুর্বৃত্তরা তার মাথায় গুলি করে তাকে ঘটনাস্থলে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

স্থানীয়দের দাবি, আহত মীর মামুন বেপরোয়া প্রকৃতির ব্যক্তি।

খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আহত যুবক খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর ‘বি কোম্পানি’র সদস্য। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝